April 8, 2026, 10:37 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে চলন্ত বাসে কলেজছাত্রী রূপাকে ধর্ষণের পর হত্যা মামলার বিচার শুরু

টাঙ্গাইলে চলন্ত বাসে কলেজছাত্রী রূপাকে ধর্ষণের পর হত্যা মামলার বিচার শুরু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে দল বেঁধে ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার টাঙ্গাইল জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ৩ জানুয়ারি দিন ধার্য করে দেন। আদালত পুলিশের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, আদালতে উপস্থিত পাঁচ আসামির পক্ষে এ দিন অব্যাহতি, পুনঃতদন্ত ও জামিনের তিনটি আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক ওই তিন আবেদন নাকচ করে ছোঁয়া পরিবহনের চালক হাবিবুর রহমান (৪৫), তার সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯) এবং সুপারভাইজার সফর আলীর (৫৫) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ফৌজদারির দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযুক্ত করেন। সিরাজগঞ্জের তাড়াশের মেয়ে রূপা ঢাকার আইডিয়াল ল কলেজে পড়ালেখা করার পাশাপাশি একটি কোম্পানির প্রোমশনাল ডিভিশনে কাজ করছিলেন। তার কর্মস্থল ছিল ময়মনসিংহ জেলা সদরে। গত ২৫ অগাস্ট রাতে ‘ছোঁয়া পরিবহনের’ একটি বাসে করে সিরাজগঞ্জ থেকে ময়মনসিংহ যাওয়ার পথে চলন্ত বাসে আসামিরা রূপাকে দলবেঁধে ধর্ষণ করে। পরে তার ‘ঘাড় মটকে’ হত্যা করে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পঁচিশ মাইল এলাকায় বনের মধ্যে লাশ ফেলে যায় তারা। সেদিন রাতে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।কিন্তু পরিচয় না মেলায় ময়নাতদন্ত শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করা হয়। পরে গণমাধ্যমে লাশ উদ্ধারের খবর পেয়ে মধুপুর থানায় গিয়ে ছবি দেখে রূপাকে শনাক্ত করে তার পরিবার। এ ঘটনায় রূপার বড় ভাই হাফিজুর রহমান বাদী হয়ে ছোঁয়া পরিবহনের পাঁচ শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ দিলে পুলিশ তাদের গ্রেফতার করে।

Share Button

     এ জাতীয় আরো খবর