April 7, 2026, 8:59 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

সুন্দরগঞ্জে ২ মাদক কারবারি গ্রেফতার

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ

mostbet

প্রতিকি ছবি

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিশু রাম রায় (৩৫) ও নুরুন্নবী মিয়া (২৫) নামে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।থানা সূত্রে জানা যায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবুল কালাম আজাদ ও এসআই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালান। এতে ৭টি ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের পানু রাম রায়ের পুত্র বিশু রামকে গ্রেফতার করেন। এছাড়া সুন্দরগঞ্জ পৌরসভার ব্র্যাক মোড় নামক স্থানে বসবাসকারি মোন্তাজ আলীর পুত্র নুরুন্নবী মিয়া (২৫) কে ২৫ টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৭ মার্চ ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর