April 4, 2026, 6:30 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

কেন ক্রিকেটারদের নিরাপত্তা দিতে পারল না নিউজিল্যান্ড -স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

মোঃ দেলোয়ার হোসেন নয়ন,ঢাকা জেলা প্রতিনিধিঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

সফররত বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় নিউজিল্যান্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি বলেন, আপনারা জানেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্রিকেট দল আমাদের দেশে আসার আগে আমাদের নিরাপত্তা নিয়ে নানান কথা বলেছিল। আমরা তাদের বলেছিলাম- তারা পূর্ণ নিরাপদে থাকবে যেমনভাবে আমাদের ভিআইপিরা থাকেন, সেভাবেই থাকবেন। আমরা সেটি করেছি; কিন্তু নিউজিল্যান্ড কেন সেটি করতে পারেনি, তা জানি না।আজ  ১৫ মার্চ শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে যে হামলা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। এই বর্বরোচিত ঘটনা বিশ্ববাসী প্রত্যাশা করে না।প্রসঙ্গত শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় বেলা দেড়টার দিকে মসজিদে জুমার নামাজ শুরুর ১০ মিনিটের মধ্যে একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি ছোড়ে। এতে অন্তত ৪০ জন নিহত হন, নিহতদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৫ মার্চ ২০১৯/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর