April 7, 2026, 7:33 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

শিক্ষার্থীদের আস্থা অর্জনে ঢাবি কর্তৃপক্ষ কিছুটা হলেও ব্যর্থ: হানিফ

শিক্ষার্থীদের আস্থা অর্জনে ঢাবি কর্তৃপক্ষ কিছুটা হলেও ব্যর্থ: হানিফ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের আস্থা অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ কিছুটা হলেও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত বঙ্গবন্ধু, স্বাধীনতা ও অগ্নিঝরা মার্চ শীর্ষক আলোচনায় হানিফ এ মন্তব্য করেন। ডাকসু নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের আস্থা অর্জনে কিছুটা হলেও ব্যর্থ হয়েছে। তাদের প্রতি সবার আস্থা পরিপূর্ণভাবে কেন ধরে রাখতে পারে নাই, আমার মনে হয় কর্তৃপক্ষ সেটা খুঁজে দেখবে। মাহবুব-উল-আলম হানিফ আরো বলেন, ভবিষ্যতে ছাত্র ছাত্রীদের অভিভাবক হিসেবে আমাদের শিক্ষকসহ কর্মকর্তারা পূর্ণ আস্থা নিয়ে ঐক্যবদ্ধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবেন এ আশা করি। ডাকসু নির্বাচনে বিজয়ীদের স্বাগত জানিয়ে হানিফ আশা প্রকাশ করেন, নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি কার্যকর ডাকসু হবে। নির্বাচনকে কেন্দ্র করে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ছাত্রলীগ সভাপতি ডাকসুর ভিপিকে স্বাগত জানানোর মধ্য দিয়ে সেই ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। হানিফ বলেন, কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র ও অন্য প্রার্থীরা বিজয়ী হওয়ায় প্রমাণিত হয়েছে ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর