April 12, 2026, 10:35 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

আয়কর পরিশোধের সুবিধার্থে রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা আজ ও কাল

আয়কর পরিশোধের সুবিধার্থে রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা আজ ও কাল

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

করদাতাদের আয়কর পরিশোধের সুবিধার জন্য আজ বুধ ও আগামীকাল বৃহস্পতিবার সব ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। গতকাল মঙ্গলবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যক্তি শ্রেণির আয়কর দাতাদের আয়কর ও আয়কর বিবরণি জমা দেওয়া নভেম্বর মাসজুড়ে চলছে। ৩০ নভেম্বর তা জমা দেওয়ার শেষ দিন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, করদাতাগণের আয়কর পরিশোধের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তফসিলি ব্যাংকের শাখাসমূহ ২৯ ও ৩০ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) রাত ৮টা পর্যন্ত আয়কর চালান জমা/পে-অর্ডার সুবিধা প্রদানের জন্য খোলা থাকবে।

Share Button

     এ জাতীয় আরো খবর