April 14, 2026, 12:53 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিশ্বের ‘সৎ রাষ্ট্র ও সরকার প্রধানের তালিকায় তৃতীয়’ এবং ‘কর্মঠ ও পরিশ্রমী সরকার প্রধানের তালিকায় চতুর্থ’ স্থান লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন জানানো হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, বৈঠকের শুরুতে দুটি অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান পিপলস অ্যান্ড পলিটিকস পরিচালিত গবেষণায় বিশ্বের সৎ রাষ্ট্র ও সরকার প্রধানের তালিকায় তৃতীয় এবং কর্মঠ ও পরিশ্রমী সরকার প্রধানের তালিকায় চতুর্থ স্থান লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জ্ঞাপন করেছে মন্ত্রিসভা। অখ্যাত একটি ইন্টারনেট সংবাদপত্রে সম্প্রতি ইন্টারনেটে অস্তিত্বহীন এই জরিপে শেখ হাসিনার রাষ্ট্রনায়কদের মধ্যে সামনের কাতারে স্থান পাওয়ার খবরটি আসে। নানা সূত্রে খোঁজ নিয়ে পিপলস অ্যান্ড পলিটিকসের এই ধরনের কোনো জরিপের খোঁজও পাওয়া যায়নি। যুক্তরাজ্যের প্যাচওয়ার্ক ফাউন্ডেশনের ‘লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার’ নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিককে অভিনন্দন জানিয়ে অন্য অভিনন্দন প্রস্তাবটি গৃহীত হয় মন্ত্রিসভায়। যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবোন শেখ রেহানার মেয়ে। গত ১৫ নভেম্বর এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে হাউজ কমেন্সের স্পিকারের কাছ থেকে টিউলিপ এই সম্মানসূচক পুরষ্কার গ্রহণ করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর