April 7, 2026, 11:58 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

খালেদার স্বাস্থ্য নিয়ে আর রাজনীতি করবেন না, বিএনপিকে তথ্যমন্ত্রী

খালেদার স্বাস্থ্য নিয়ে আর রাজনীতি করবেন না, বিএনপিকে তথ্যমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আপনাদের রাজনীতি খালেদা জিয়ার হাঁটুর ব্যথার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। তার স্বাস্থ্য নিয়ে আর রাজনীতি করবেন না। খালেদা জিয়া কয়েদি হিসেবে কারাগারে যেসব সুবিধা পাচ্ছেন, ভারতবর্ষের ইতিহাসে অন্য কোনো ব্যক্তি এসব সুবিধা ভোগ করতে পারেননি। গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক স্মরণ সভায় এ কথা বলেন তথ্যমন্ত্রী। হাছান মাহমুদ বলেন, বিএনপি শুধু মিথ্যাচার করতে পারে। তারা শেখ হাসিনা সরকারের তৈরি করা সেতু, ফ্লাইওভার দিয়ে গাড়ি নিয়ে যায় আর বলে দেশের উন্নয়ন হয়নি। তারা বলেছিলো পদ্মাসেতু হবে না। আজ পদ্মাসেতুর ৭০ ভাগ কাজ শেষ। এখন জনগণের প্রশ্ন পদ্মাসেতু সম্পন্ন হলে তারা কি সেই সেতু দিয়ে পারাপার করবেন না। নাকি তখনও সেতুর ওপর দিয়ে গাড়ি নিয়ে যাবেন আর বলবেন এই সরকারের সময় কোনো উন্নয়ন হয়নি। তিনি বলেন, বিএনপি এখন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে। বিএনপির মহাসচিব ও যুগ্ম মহাসচিব রিজভী এখন রাজনীতি বাদ দিয়ে চিকিৎসক হয়েছেন। তারা বলছেন খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না। অথচ তিনি (খালেদা) যখন কোর্টে হাজির হলেন দেখলাম আগের চেয়ে অনেক পরিপাটি। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া কারাগারে যেসব সুবিধা পাচ্ছেন ভারতবর্ষের ইতিহাসে অন্য কোনো ব্যক্তি এত সুবিধা পাননি। সরকার সার্বক্ষণিক তার স্বাস্থ্যের খোঁজ রাখছে। তার জন্য একজন চিকিৎসক, একজন নার্স, একজন গৃহকর্মী রাখার সুযোগ দিয়েছে। তারা যার যার মতো তার সেবায় নিয়োজিত। এরপরও বিএনপি খালেদার হাঁটুর ব্যথা নিয়ে মিথ্যাচার করছে। বিএনপিকে বলবো, আপনাদের রাজনীতিকে আর খালেদার হাঁটুর ব্যথার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, অভিনেত্রী রোজিনা প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর