January 13, 2026, 3:23 pm

mostbet mostbet
সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

বৃহস্পতিবার মহাঅষ্টমী : রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হবে কুমারী পূজা

বৃহস্পতিবার মহাঅষ্টমী : রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হবে কুমারী পূজা
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বৃহস্পতিবার মহাঅষ্টমী : রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হবে কুমারী পূজা
দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তম্যাদি কল্পারম্ভের মধ্য দিয়ে আজ বুধবার শেষ হয়েছে সপ্তমী পূজা। বৃহস্পতিবার মহাঅষ্টমী।
আজ বুধবার সকাল ৯টা ৫৮ মিনিট পূর্বে নবপত্রিকা প্রবেশ, স্থাপন , সপ্তম্যাদি কল্পারম্ভ এর মধ্য দিয়ে শেষ হয়েছে মহাসপ্তমী। এ উপলক্ষে বিভিন্ন মণ্ডপে আজ বুধবার দুস্থদের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়। সকাল থেকেই পুণ্যার্থীরা বিভিন্ন মণ্ডপে অঞ্জলী নেওয়ার জন্য ভিড় করতে থাকেন। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার মহাঅষ্টমীর দিন সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে দুর্গাদেবীর মহাষ্টম্যাদি বিহিত পূজা ও মহাঅষ্টমীর ব্রতোবাস। মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট থেকে রাত ৮টা ৬ মিনিটের মধ্যে সন্ধিপূজা সমাপন। মহাঅষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। ঢাকার রামকৃষ্ণ মিশনসহ কয়েকটি স্থানে কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
ঢাকার রামকৃষ্ণ মিশনের স্থিরাত্মানন্দ মহারাজ (নিরঞ্জন মহারাজ) জানান, মহাষ্টমীর দিন সকাল ১১টায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, যে জগতমাতাকে (দেবী দুর্গা) আমরা আরাধনা করি তিনি সকল নারীর মধ্যে মাতৃরূপে আছেন। এ উপলব্ধি সকলের মধ্যে জাগ্রত করার জন্যই কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
দুর্গা মাতৃভাবের প্রতীক আর কুমারী নারীর প্রতীক। কুমারীর মধ্যে মাতৃভাব প্রতিষ্ঠাই এ পূজার মূল লক্ষ্য।
কুমারী পূজার আনুষ্ঠানিকতা সম্পর্কে মহারাজ বলেন, দেবী দুর্গার সামনে বসিয়ে ঠিক যেভাবে তার (দুর্গার) আরাধনা করা হয়, একইভাবে কুমারীকে সে সম্মান প্রদান করা হয়। শুধু মাটির প্রতিমা নয়, নারীর মধ্যেও মাতৃভাব আনা হয়।
বিশুদ্ধ স্বভাবের গুণাবলী দেখে একজন নারীকে কুমারী হিসাবে নির্বাচিত করা হয় উল্লেখ করে তিনি বলেন, পূজার আগ পর্যন্ত কুমারীর পরিচয় গোপন রাখা হয়।
এছাড়াও নির্বাচিত কুমারী পরবর্তী সময়ে স্বাভাবিক জীবনযাপন আচার-অনুষ্ঠান করতে পারে বলে তিনি জানান।
সারাদেশে এবার পূজার সংখ্যা ৩০ হাজার ৭৭টি। গত বছর এ সংখ্যা ছিল ২৯ হাজার ৩৯৫টি। গতবারের চেয়েও বেশি ৬৮২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী ঢাকায় এবার পুজো হচ্ছে ২৩১টি, গত বছর এই সংখ্যা ছিল ২২৯। এ বছর দু’টি বেড়েছে।। সবচাইতে বেশি পূজা হচ্ছে চট্টগ্রামে, ১হাজার ৭শ ৬৭টি। এর পরে দিনাজপুরে ১হাজার ২শ ৪২। গোপালগঞ্জে পূজা হচ্ছে ১ হাজার ১শ ৭৫টি। বাসস।
Share Button

     এ জাতীয় আরো খবর