April 8, 2026, 7:26 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল এমপি বলেছেন, আলেম, ওলামা-মাশায়েখরা এগিয়ে এসেছিল বলে আমাদের দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটাতে পারেনি। আলেম ওলামারা আমাদের পাশে থাকলে কোন দিন জঙ্গীবাদ বাংলাদেশের মাটিতে মাথা তুলে দাঁড়াতে পারবেনা এবং জঙ্গী, মাদক ও সন্ত্রাসকে বাংলাদেশ থেকে নির্মূল করতে পারবো। গতকাল রোববার দুপুরে শরীয়তপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং, ওলামা-মাশায়েখ ফোরাম আয়োজিত জঙ্গীবাদ বিরোধী ওলামা-মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অুনষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক একেএম শহীদুল হক। বিশেষ অতিথি ছিলেন, বি. এম মোজাম্মেল হক এমপি, নাভানা আক্তার এমপি, অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক (ঢাকা রেঞ্জ) মোহা: শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল প্রমূখ। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের যুব সমাজ যেন বিভ্রান্ত না হয় সেদিকে আলেম ও ওলামা সমাজকে সজাগ থাকতে হবে। আর মসজিদের ইমামদের জুমা’র খুৎবার আগে জঙ্গীবাদ বিরোধী বয়ানের আহবান জানানও তিনি। এসময় উপস্থিত ছিলেন, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলহাজ¦ নূর মোহাম্মদ কোতোয়াল সহ জেলার ওলামা-মাশায়েখ এবং জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

Share Button

     এ জাতীয় আরো খবর