December 11, 2025, 9:29 pm

সংবাদ শিরোনাম
জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায়

ছেলেকে সোনার চেইন উপহার দিলেন শাকিব

ছেলেকে সোনার চেইন উপহার দিলেন শাকিব

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 জন্মদিনে ছেলে আব্রাম খান জয়কে সোনার চেইন উপহার দিয়েছেন শাকিব খান। আর মা অপু বিশ্বাস দিচ্ছেন সোনার মুকুট। বুধবার বেলা দুইটার দিকে শাকিবের চাচাতো ভাই মনির রাজধানীর নিকেতনে অপুর বাসায় যান। তিনি আব্রামকে গুলশানে শাকিবের বাসায় নিয়ে আসেন। ওই সময় জয়ের সঙ্গে ছিলেন অপুর আত্মীয় শেলী।
ছেলেকে সোনার চেইন উপহার দিলেন শাকিব

এরপর বাবা-ছেলে মিলে অনেকটা সময় কাটান। ছেলের গলায় জন্মদিনের উপহার হিসেবে সোনার চেইন পরিয়ে দেন শাকিব।

এছাড়া দুপুরে গুলশান আজাদ মসজিদে জয়ের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেন শাকিব। সেখানে গরিব-দুস্থদের মাঝে খাবারও বিতরণ করা হয়েছে।

এদিকে জয়ের জন্মদিন উপলক্ষে গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছেন অপু বিশ্বাস। দাওয়াত করেছেন বন্ধু, আত্মীয় ও মিডিয়া কর্মীদের। তবে শোনা যাচ্ছে, ওই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না শাকিব খান।

অপু বিশ্বাস ও শাকিব খান বিয়ে করেন ২০০৮ সালে। গত বছরের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয়। এ কারণে বছর খানেক অন্তরালে ছিলেন অপু। এপ্রিলে টেলিভিশন লাইভে এসে জানান দেন বিয়ে ও সন্তানের খবর। এ ঘটনায় রেগে গিয়ে পাল্টা লাইভে আসেন শাকিব। পরে অবশ্য দুই তারকা জানান, তাদের মধ্যে কোনো জটিলতা তৈরি হয়নি। কিন্তু এরপর মাত্র একবারই তাদের প্রকাশ্যে দেখা গেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর