January 23, 2026, 8:24 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

নতুন ছবিতে সোহানা সাবা

নতুন ছবিতে সোহানা সাবা
ডিটেকটিভ ডেস্ক
মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ও ‘প্রিয়তমেষু’, মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’ এবং সর্বশেষ গেল বছর টলিউডের ‘ষড়রিপু’। এসব ছবি দিয়ে দর্শক হৃদয়ে নানা সময়ে দাগ কেটেছেন অভিনেত্রী সোহানা সাবা।

mostbet

তার অভিনীত ছবিগুলোতেও ভিন্নতার ছোঁয়া পাওয়া যায়। এবার নতুন ছবির খবর দিলেন তিনি। সোহানা সাবা গতকাল বলেন, নতুন একটি ছবির কাজে চুক্তিবদ্ধ হয়েছি। ছবির নাম ‘আব্বাস ওটু’।

ছবিটি পরিচালনা করবেন সাইফ চন্দন। ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন নিরব। ‘আব্বাস ওটু’ গল্পে থাকছে অ্যাকশন, রোমান্টিক ও কমেডির মিশেল। লাইভ টেকনোলজিসের ব্যানারে নির্মিতব্য এ ছবিটির চিত্রনাট্য লিখেছেন জসিম উদ্দিন। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন। আব্বাস নামের একটি ছেলের জীবনযাপন ও প্রেম-ভালোবাসার গল্প নিয়ে ছবিটির গল্প গড়ে উঠেছে বলে জানিয়েছেন ছবির নির্মাতা সাইফ চন্দন।

বাংলাদেশের পুরান ঢাকা, চাঁদপুর এবং মালদ্বীপ ও শ্রীলঙ্কার বিভিন্ন লোকেশনে শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, ‘বৃহন্নলা’ ছবিতে অভিনয়ের জন্য সাবা দেশের বাইরে বিভিন্ন উৎসবে অংশ নিয়ে সম্মান বয়ে আনেন। অর্জন করেন বেশকিছু পুরস্কার। ২০০৪ সালে ‘আয়না’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় এই অভিনেত্রীর।

বর্তমানে সীমানা ছাড়িয়ে ওপারের ছবিতেও নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। এরইমধ্যে অয়ন চক্রবর্তীর পরিচালনায় কলকাতার ‘ষড়রিপু’ ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী ও রজতাভ দত্তের সঙ্গে অভিনয় করে প্রশংসা কুড়ান। এ ছাড়া সাবা সমপ্রতি শেষ করেছেন কলকাতার একটি নতুন ছবির কাজ। নাম ‘এপার ওপার’। ছিটমহল ইস্যু নিয়ে এর গল্প বিস্তৃত হয়েছে। এখানে সাবার বিপরীতে ভারতের জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ওগো বিদেশিনী’র নায়ক সৌরভ চট্টোপাধ্যায় অভিনয় করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর