April 8, 2026, 10:37 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৪০০ টাকা

স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৪০০ টাকা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দুই দফায় কমার দুইমাস পর আবারও বাড়লো স্বর্ণের দাম। এবার ভরিতে বাড়ছে এক হাজার ৪শ’ টাকা। আজ রোববার থেকে ভরিপ্রতি ৫শ’ ৮৩ টাকা থেকে এক হাজার ৪শ’ টাকা পর্যন্ত বাড়ছে অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এ ধাতুর দাম। গতকাল শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে বাজুস। এর আগে স্বর্ণের দাম কমানো হয়েছিলো চলতি বছরের ২০ ও ২৫ সেপ্টেম্বর। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৯ হাজার ২২২ টাকায়।

গতকাল শনিবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি বিক্রিমূল্য ছিল ৪৭ হাজার ৮২২  টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৪শ’ টাকা। পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ৪৭ হাজার ৬ টাকায়। গতকাল শনিবার পর্যন্ত এ মানের প্রতি ভরি স্বর্ণের বিক্রিমূল্য ছিলো ৪৫ হাজার ৭২৩ টাকা। ভরিপ্রতি বেড়েছে এক হাজার ২৮৩ টাকা। আর ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ১৬৬ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৪১ হাজার ৪০৭ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম রয়েছে ৪০ হাজার ২৪১ টাকা। আন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি ২৫ হাজার ৩৬৯ টাকার বদলে আজ রোববার থেকে বিক্রি হবে ২৫ হাজার ৯৫২ টাকায়। অর্থাৎ ভরিতে বেড়েছে ৫৮৩ টাকা। এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা।

Share Button

     এ জাতীয় আরো খবর