April 8, 2026, 12:47 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

পিলখানা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

পিলখানা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পিলখানা হত্যা মামলায় ফাঁসির দ-প্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স, সাজা বাতিলে আসামিপক্ষের আপিল এবং আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের রায় আজ রোববার ঘোষণা করবেন হাইকোর্ট।

গতকাল শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মামলাটি রোববারের কার্যতালিকায় (কজ লিস্ট) রাখা হয়েছে। বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ মামলাটির রায় ঘোষণা করবেন  বলে জানা গেছে।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দফতরে ৫৭ জন সেনা সদস্যসহ ৭৪ জনকে হত্যার দায়ে ২০১৩ সালের ৫ নভেম্বর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান মামলার রায় দেন।

বিচারিক আদালতের রায়ে ১৫২ জন বিডিআর সদস্যকে মৃত্যুদ-, ১৬০ জনকে যাবজ্জীবন, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে (৩-১৭ বছর পর্যন্ত) কারাদ- এবং ২৭৮ জনকে খালাস এবং ৪ আসামি বিচার চলাকালে মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়।

খালাসপ্রাপ্ত ২৭৮ জনের মধ্যে ৬৯ জন আসামির সাজা চেয়ে হাইকোর্টে ফৌজদারি আপিল দায়ের করে রাষ্ট্রপক্ষ। আর দ-প্রাপ্ত ৪১০ আসামির সাজা বাতিল চেয়ে রায়ের বিরুদ্ধে ফৌজদারি আপিল দায়ের করেন আসামিপক্ষের আইনজীবীরা।

২০১৫ সালের ১৮ জানুয়ারি থেকে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ (বৃহত্তর) বেঞ্চে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়ে গত ১৩ এপ্রিল তা শেষ হয়। এরপর যে কোনও দিন রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন হাইকোর্ট। পরে গত ৯ নভেম্বর মামলাটি রায়ের জন্য আজ রোববার দিন ধার্য করেন হাইকোর্ট।

Share Button

     এ জাতীয় আরো খবর