April 16, 2026, 1:55 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মেধা শ্রম ও অধ্যাবসায় দ্বারা নিজেদের ২০৪১ সালের যোগ্য নাগরিক হিসেবে গড়তে হবে – কৃষিমন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাক এমপি

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

উন্নত বাংলাদেশের যোগ্য নাগরিক হতে মেধা শ্রম ও অধ্যাবসায় দ্বারা নিজেদের ২০৪১ সালের যোগ্য নাগরিক হিসেবে গড়তে হবে ।  আগামীর উন্নত বাংলাদেশের  তোমরাই নির্মাতা, তোমাদের চিন্তা চেতনা কর্ম ও স্বপ্ন হতে হবে উন্নত বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকের মতো।আজ ১৬ ফেব্রুয়ারি শনিবার কৃষিমন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাক এমপি ধনবাড়ী উপজেলা অডিটরিয়ামে শাইয়ান ফাউণ্ডেশনের কর্তৃক কৃতি শিক্ষার্থিদের বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।কৃষিমন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাক এমপি আরও বলেন, আজ যারা বৃত্তি পেয়েছো তাদের শপথ নিতে হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। তোমাদের মাঝে লুকিয়ে আছে অমিত সম্ভাবনার দেশের ভবিষৎ। এখন থেকেই নিজেদের সৎ নীতি নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন,আামাদের শিক্ষাক্ষেত্রে গবষণা দরকার। শিক্ষার গুনগত মান বাড়াতে হবে শিক্ষক অবিভাবক সবার সম্মিলিত প্রয়াশের মাধ্যমে। আর যারা শিক্ষা মিয়ে বাণিজ্য করে নৈরাজ্য করে তাদের কোনো ক্ষমা নয়। তারা জাতির শত্রু,দেশের ভবিষৎ নাগরিকদের শত্রু। এদের প্রতিহত করতে হবে এখনই।মন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাক এমপি অবিভাবকবৃন্দের উদ্দেশ্যে বলেন, আজ আপনার সন্তানরা অনেকের মাঝে বৃত্তি পেয়ে নিজেকে যোগ্য প্রমান করেছে। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে যথাযথ নৈতিক শিক্ষায় শিক্ষিত করে দেশ প্রেমিক হিসেবে গড়ে তোলা।অনষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক ড.আছাদুজ্জামান সেলিম,বিশেষ অতিথি ছিলেন  শিরিন আখতার বানু, অধ্যাক্ষ আবুজর গিফারী কলেজ ঢাকাসহ ইউএনও ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন  মোহাম্মদ গিয়াস উদ্দিন জনসংযোগ কর্মকর্তা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৬ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর