March 24, 2026, 1:13 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সাত বছরে আটবার বিদ্যুতের দাম বৃদ্ধি করে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে: বি. চৌধুরী

সাত বছরে আটবার বিদ্যুতের দাম বৃদ্ধি করে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে: বি. চৌধুরী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এমন ব্যর্থ সরকার বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসেনি। সাত বছরে আটবার বিদ্যুতের দাম বৃদ্ধি করে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার।

গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জনদলের (বিজেডি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাবেক রাষ্ট্রপতি এসব কথা বলেন। বাংলাদেশ জনদল এ আলোচনা সভার আয়োজন করে। বদরুদ্দোজা বলেন, বর্তমান সরকারের মতো এমন ব্যর্থ সরকার বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসেনি।

গণতন্ত্রের মূল্যবোধের কথা বলে বিনা ভোটে সংসদ তৈরির মাধ্যমে সেই সংসদ বহাল রেখে তারা নির্বাচন করতে চায়। সাত বছরে আটবার বিদ্যুতের দাম বৃদ্ধি করে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। পররাষ্ট্রনীতিতে সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। এ ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার গরিবের অর্থ শোষণ করে দুর্নীতির পরাকাষ্ঠে পৌঁছে গেছে।

অনুষ্ঠানে নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সামনে নির্বাচন বলেই ভারত, চীন এবং রাশিয়া এই তিন শক্তিশালী দেশের চাপের কারণে সরকার রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের সঙ্গে গোপনে কোনো চুক্তি করছে কি না সন্দেহ হচ্ছে। রোহিঙ্গা সমস্যা সমাধান করতে না পারা সরকারের অদক্ষতা। সভায় জনদলের মহাসচিব মো. মাহবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জনদলের চেয়ারম্যান ডা. এস এম শাহজাহান। আরো উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, গণফোরামের নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া।

Share Button

     এ জাতীয় আরো খবর