March 24, 2026, 11:41 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

২ রানে অলআউট

২ রানে অলআউট

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মাত্র ২ রানে আউট হয়ে গেছে গোটা দল। অন্য দল ব্যাট করতে নেমে মাত্র দু’বলে রান তুলে নিয়ে ম্যাচ জিতে গেছে। সম্প্রতি ভারতে বিসিসিআই আয়োজিত অনূর্ধ্ব ১৯ মহিলাদের ওয়ান ডে প্রতিযোগিতায় ঘটনাটি ঘটেছে।

ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল নাগাল্যান্ড ও কেরালা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে নাগাল্যান্ড। প্রথম থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নাগাল্যন্ডের ইনিংস। মোট ১৭ ওভার খেলে সাকুল্যে দুই রান করতে সক্ষম হয় নাগা বাহিনী। এর মধ্যে এক রান করেন দলের ওপেনিং ব্যাটসম্যান মেনকা, অতিরিক্ত থেকে অন্য একরান যুক্ত হয়। মেনকাই সবচেয়ে বেশি ১৮টি বল খেলেছিলেন। বাকিরা দাঁড়াতে পারেননি।

কেরালার অধিনায়ক মিন্নু মনি চারটি উইকেট দখল করেন। কেরলের ইনিংসের শুরুর বলটিই ওয়াইড করেন নাগাল্যান্ডের বোলার। পরের বলেই বাউন্ডারি মেরে ম্যাচ জিতে যায় কেরল।

Share Button

     এ জাতীয় আরো খবর