April 13, 2026, 5:00 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

কক্সবাজারে ১০টি বন্দুকসহ ১২ মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারে ১০টি বন্দুকসহ ১২ মামলার আসামি গ্রেফতার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

 কক্সবাজারের মহেশখালী উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ১০টি দেশি বন্দুকসহ ১২ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ অভিযান চালানো হয়। আটক মোহাম্মদ শাহজাহান (৪২) কেরুনতলী এলাকার আবদুল মাবুদের ছেলে। ওসি প্রদীপ বলেন, সিন্ডিকেটের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে জড় হয়েছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশ দেখে চার-পাঁচজন পালিয়ে গেলেও শাহজাহান ধরা পড়েন। এ সময় তার কাছে ১০টি দেশে তৈরি বন্দুক ও ১০টি গুলি পাওয়া গেছে। শাহজাহান তালিকাভুক্ত সন্ত্রাসী। তারা কেন জড় হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যেতে পারে। গ্রেফতার শাহজাহানের নামে মহেশখালী থানায় জমি দখল, অপহরণ ও অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর