April 8, 2026, 11:29 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী রোববার বিকালে আবদুল হামিদ ঢাকা থেকে কক্সবাজারে যাবেন বলে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে। ওই দিন রাষ্ট্রপতি শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। মিয়ানমারে নির্যাতনের মুখে গত তিন মাসে পালিয়ে আসা ৬ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে শরণার্থী শিবিরে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সেপ্টেম্বরে শরণার্থী শিবির পরিদর্শন করেন। বিভিন্ন মন্ত্রী ও রাজনৈতিক দলের নেতারাও কক্সবাজার ঘুরে এসেছেন। সোমবার কক্সবাজারে রাষ্ট্রপতি ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের ‘মাল্টিলেটারাল মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ এক্সসারসাইজ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। ওই দিন তার ঢাকার ফেরার কথা রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর