April 8, 2026, 7:12 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

২ কোটি টাকার বেশি সম্পদের মালিকদের কাছ থেকে সারচার্জ আদায় অব্যাহত থাকবে

২ কোটি টাকার বেশি সম্পদের মালিকদের কাছ থেকে সারচার্জ আদায় অব্যাহত থাকবে

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

অনুযায়ী দুই কোটি টাকার বেশি সম্পদের মালিকদের কাছ থেকে সারচার্জ আদায় করা নিয়ে হাই কোর্টের রায় বহাল থাকবে বলে জানিয়েছে আপিল বিভাগ। হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে ব্যবসায়ীদের লিভ টু আপিলের অনুমতি দিয়ে অস্থায়ী প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেয়। দুই কোটি টাকার সম্পদের মালিক হলেই আয় অনুযায়ী বিভিন্ন হারে সারচার্জ কেটে আসছিল এনবিআর, যা ২০১৫-১৬ অর্থবছরে চারটি স্তরে পুনর্বিন্যাস্ত করা হয়। ২ থেকে ১০ কোটি টাকার মালিকদের আয়ে ১০ শতাংশ; ১১ থেকে ২০ কোটি টাকার মালিকদের ক্ষেত্রে ১৫ শতাংশ, ২১ থেকে ৩০ কোটি টাকার মালিকদের ওপর ২০ শতাংশ এবং ৩১ কোটি টাকার বেশি সম্পদের মালিক হলে আয়ের ওপর ২৫ শতাংশ হারে সারচার্জ দিতে হবে বলে জানায় এনবিআর। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কয়েকজন ব্যবসায়ী হাই কোর্টে এই আবেদন করেন। শুনানি করে ২০১৬ সালের ১২ জানুয়ারি হাই কোর্ট যে রায় দেয়, তাতে ওই হারে সারচার্জ নেওয়া ‘সাংবিধানিক’ ঘোষণা করা হয়। ওই রায়ের বিরুদ্ধেই আপিল বিভাগে আবেদন করেছিলেন ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার তাদের পক্ষে আদালতে শুনানি করেন ফিদা এম কামাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর শুভ্র। পরে শুভ্র জানান, হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে ব্যবসায়ীদের আপিলের অনুমতি দেওয়া হয়েছে। তবে আপিল বিভাগ বলেছে, সারচার্জ কাটাও অব্যাহত থাকবে।

Share Button

     এ জাতীয় আরো খবর