April 17, 2026, 8:15 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

অক্টোবরে আসছে গুগলের নতুন স্মার্টফোন

অ্যাপলের তৈরি নতুন আইফোনের সঙ্গে প্রতিযোগিতার জন্য নতুন স্মার্টফোন আনছে গুগল। অক্টোবর মাসেই গুগলের নতুন স্মার্টফোন পিক্সেল-২ এবং পিক্সেল-এক্সএল বাজারে আসতে পারে।

mostbet

নতুন পিক্সেল-২ হবে আগের থেকে অনেক বেশি আপডেটেড। এতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৩৬ প্রসেসর। নতুন পিক্সেল এক্সএলে থাকবে ৬ ইঞ্চি ডিসপ্লে। রেজুলিশন ১৪৪০/২৫৬০।

অ্যান্ড্রয়েড ৮ ভার্সনে পাওয়া যাবে পিক্সেল এক্সএল। এতে থাকবে ৪ জিবি র্যাম। ৬৪ জিবি এক্সপেনডেবল মেমরি। পিক্সেল এক্সএলে থাকবে ১২ ইঞ্চি মেগাপিক্সেল ক্যামেরা। থাকবে এলইডি ফ্ল্যাশ।

সিঙ্গেল সিম এবং ডুয়াল সিম দু’টি ভার্সনেই পাওয়া যাবে ফোন দুটি। এ ছাড়া পিক্সেল এক্সএলে থাকবে ন্যানো সিম ব্যবহারের সুযোগ। পিক্সেল ২ এবং পিক্সেল এক্সএল দু’টি ফোনেই থাকবে ৩২ জিবি থেকে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

নতুন ফোন দুটিতে থাকছে লি-আয়নের ৩ হাজার এমএএইচ ব্যাটারি। সম্ভাব্য দাম হতে পারে ৫৮ হাজার ৯৯৯ টাকা।

Share Button

     এ জাতীয় আরো খবর