April 8, 2026, 8:56 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ঢাবির প্রশ্নফাঁস-জালিয়াতি মামলায় গ্রেফতার ৭ শিক্ষার্থী রিমান্ডে

ঢাবির প্রশ্নফাঁসজালিয়াতি মামলায় গ্রেফতার শিক্ষার্থী রিমান্ডে

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক            

 

 ভর্তি পরীক্ষায় জালিয়াতি এবং প্রশ্নফাঁসের অভিযোগে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাত শিক্ষার্থীর প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত গতকাল বুধবার আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আদেশ দেন এর আগে গ্রেফতারদের আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম সময় তাদের জামিনের আবেদন করা হয় শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালত তা নাকচ করে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আসামিরা হলেনঢাবি অর্থনীতি বিভাগের ছাত্র তানভীর আহম্মেদ মল্লিক ফারদিন আহম্মেদ সাব্বির, মনোবিজ্ঞান বিভাগের বায়জিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাহিদ ইফতেখার রিফাত হোসাইন, সংস্কৃতি বিভাগের প্রসেনজিত দাস এবং বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগের আজিজুল হাকিম তারা সবাই প্রথম বর্ষের ছাত্র রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা ফাঁস হওয়া প্রশ্নপত্র সংগ্রহ করে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এরপর পড়াশোনার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করতেন তারা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় পরে শাহবাগ থানায় তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় গ্রেফতার দেখিয়ে সাতজনকে আদালতে পাঠানো হয়

Share Button

     এ জাতীয় আরো খবর