April 7, 2026, 5:35 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে বিএনপি: তথ্যমন্ত্রী

নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে বিএনপি: তথ্যমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে বিএনপি। এজন্য তারা অসংলগ্ন কথাবার্তা বলছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাদের মূল লক্ষ্য ছিল নির্বাচন প্রশ্নবিদ্ধ করা। সেজন্য নানা ধরনের কথা বলছেন। গতকাল সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিজ দফতরে প্রধানমন্ত্রীর প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিষদগারের প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বর বিএনপির ভরা ডুবি হবে সেটা তারা জানতেন। এজ্যন তারা প্রচার প্রচারণা ঠিকমতো করেনি। তারা ৩শ আসনে ৮০০ প্রার্থীকে মনোনয়োন দিয়েছেন। এতে করে প্রার্থীদের মধ্যে দ্ব›েদ্বর সৃষ্টি হয়। আমরা বহুমাত্রিক প্রচার চালিয়েছি। এ ছাড়া আমাদের প্রার্থীরা মোবাইল ফোনে প্রচারণা চালিয়েছে। এগুলোর কোনটাই বিএনপি করেনি। তারা প্রচারণার জন্য পোস্টার পর্যন্ত লাগায়নি। রিজভীকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, রিজভীর এ ধরনের বক্তব্যে তাদের রাজনৈতিক দেউলিয়াত্তের প্রকাশ করছে। তাদের উচিৎ, কেন তাদের নির্বাচনে পরাজয় হলো, কেন প্রার্থীরা প্রচারণা করেনি তা খুঁজে বের করা। নাচতে না জানলে উঠান বাঁকার মতো বক্তব্য না দিয়ে কেন পরাজয় হলো তা বিচার-বিশ্লেষণ করে বের করা। তিনি বলেন, ৩০ ডিসেম্বরের মতো শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে এর আগে হয়নি। পুলিশের হিসাব মতে, প্রতি নির্বাচনে তাদের ওপর হামলা হয়, অনেক পুলিশ আহত ও নিহত হয়। এ নির্বাচনে কোনো পুলিশ আহত হয়নি। নির্বাচন ছিল অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মুখর। হাছান মাহমুদ বলেন, আমরা একটি শক্তিশালী বিরোধীদল সংসদে চাই। বিএনপির এ ধরনের শোচনীয় পরাজয় হবে আমরা ভাবতেই পারিনি। নবম ওয়েজ বোর্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলে, সরকার নতুন হওয়ায় কমিটিগুলো নতুন করে গঠন করতে হয়। তাই নবম ওয়েজ বোর্ডের জন্যও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আহŸায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এতে ৫ মন্ত্রী ও ২জন প্রতিমন্ত্রী রয়েছে। তাই ২৮ জানুয়ারির মধ্যে গেজেট দেওয়া কি সম্ভব? এর জন্য মন্ত্রণালয়সহ সাংবাদিকের সঙ্গে আলোচনায় বসতে হবে। এ ছাড়া অনেক ধাপ অতিক্রম করতে হবে। অনলাইন পত্রিকা সম্পর্কে তিনি বলেন, অনলাইনের জন্য নীতিমালা করা হয়েছে। নীতিমালার আলোকে আগে নিবন্ধন করেন। আপনাদের সহযোগিতা চাই। আশা করি আস্তে আস্তে আমরা সব করতে পারবো।

Share Button

     এ জাতীয় আরো খবর