April 21, 2026, 3:20 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

নতুন ছবি ‘নোলক’ নিয়ে ববি

নতুন ছবি ‘নোলক’ নিয়ে ববি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

ভারত থেকে বেপরোয়া ছবির শুটিং শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন ববি। ফিরেই নতুন আরেকটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। ছবির নাম নোলক। ২১ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ছবিটির মহরত হওয়ার কথা।

নতুন ছবিটি নিয়ে ববি বলেন, ‘বলার জন্য বলা নয়, গল্পটি পড়ার পর আমার এত ভালো লেগেছে যে আগের কোনো ছবিতেই এত ভালোলাগা কাজ করেনি। মিষ্টি প্রেমের গল্প। আর আমার চরিত্রটি কি যে সুন্দর!’ ছবিতে ববির বিপরীতে অভিনয় করবেন শাকিব খান। তাঁদের জুটির সর্বশেষ ছবি রাজাবাবু। বছর দেড়েক আগে মুক্তি পায় ছবিটি।

মহরত হওয়ার পর ২৫ নভেম্বর থেকে ভারতের হায়দরাবাদে শুটিং শুরু হবে নোলক ছবির, এ কথা জানালেন ছবির পরিচালক রাশেদ রাহা।

Share Button

     এ জাতীয় আরো খবর