April 7, 2026, 11:23 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে ঐক্যফ্রন্ট: ওবায়দুল কাদের

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে ঐক্যফ্রন্ট: ওবায়দুল কাদের

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে নির্বাচনকে সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলা ও সংলাপ আহ্বান করা হাস্যকর। জাতীয় ঐক্যফ্রন্টের কোনো দাবি থাকলে তা সংসদে এসে বলার আহ্বান জানান তিনি। গতকাল শুক্রবার সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গণতান্ত্রিক বিশ্ব, গণতান্ত্রিক দেশগুলো, এমনকি পাকিস্তান পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। আজকে দুনিয়ার যে ডেমোক্রেটিক জাতিগুলো, সব গণতান্ত্রিক দেশই বাংলাদেশের নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে, প্রশংসা করেছে, সমাদৃত হয়েছে। এমতাবস্থায় এ ধরনের দাবি হাস্যকর ছাড়া আর কিছুই বলার কোনো বিষয় নেই। মন্ত্রী আরও বলেন, তারা যে সংসদে নির্বাচিত হয়ে আসবে না এমন সিদ্ধান্ত নিয়েছে এটাও তো অবৈধ। এটার বৈধ্যতা আছে? জনগণের রায়কে যারা অসম্মান করেছে সেটা কি বৈধ? আমি যদি প্রশ্ন করি কি জবাব তারা দেবে। তারা আগে সংসদে আসুক। অধিবেশনে যোগ দিক। ৩০ তারিখ আমি তাদের আহ্বান করছি সংসদে যোগ দেওয়ার জন্য। এ সময় আগামি সাত দিনের মধ্যে সড়ক-মহাসড়কে পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মাসুদ চৌধুরীসহ সড়ক বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর