January 19, 2026, 2:11 am

mostbet
সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

ঝিনাইদহে নবগঙ্গা নদীকে বাঁচাতে কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে পয়ঃবর্জ শোধনাগার

ঝিনাইদহে নবগঙ্গা নদীকে বাঁচাতে কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে পয়ঃবর্জ শোধনাগার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
 
 ঝিনাইদহ শহরের উপর দিয়ে বয়ে চলেছে নবগঙ্গা নদী। কথিত আছে একসময় এই নদীতে চলতো স্টিমার, বড়-বড় লঞ্চ। মূলত ঝিনাইদহ শহরটা গড়েই উঠেছিল এই নবগঙ্গাকে কেন্দ্র করে। তবে এখন নদীর আর সেই জৌলুস নেই। অবৈধ দখল ও পৌরবর্জ্য নদীতে প্রতিনিয়ত পড়াতে নদী আজ নামে মাত্র। ঝিনাইদহ পৌরসভার সচিব মোঃ আজমল হোসেন জানান, নবগঙ্গাসহ পৌরসভার আশপাশের খাল-বিল, পুকুর-ডোবাসহ সকল জলাধার গুলোকে পরিস্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করে বাঁচাতে ঝিনাইদহ পৌরসভা ১(কোটি) ২৪(চব্বিশ) লাখ টাকা ব্যয়ে নির্মান করছে পয়ঃবর্জ্য শোধনাগার। ঝিনাইদহ-চুয়াডাংগা মহাসড়কের পাশে নগরবাথান এলাকায় ৩ একর জমির উপর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পয়ঃবর্জ্য পরিশোধন কেন্দ্র নির্মিত হচ্ছে। পয়ঃবর্জ্য ফোকাল পার্সন ্ও সহকারী প্রকৌশলী কামাল উদ্দীন জানান, প্রতিদিন শহরতলীর এই প্রাঙ্গনে ছিল ময়লা আর আবর্জনায় পরিপূর্ণ। সেখানে ছিল দুর্গন্ধ ও দুষিত পরিবেশ, যা এলাকা বাসীর দুর্ভোগের কারণ ও হয়ে দাঁড়িয়ে ছিল। শহরের হাজার হাজার টন পয়:বর্জ্য এ স্থাানে ফেলা হয়। বিল এ- মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এবং এসএনভি নেদারল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কারিগরি সহায়তায় শোধনাগারটি গড়ে তোলা হচ্ছে। থাইল্যান্ডের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি এবং দেশীয় প্রতিষ্ঠান খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় এই শোধনাগারটি নির্মানে যুক্ত আছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, প্রথম বারের মতো ঝিনাইদহ পৌর শোধনাগার নির্মান কাজ এগিয়ে চলছে। তিনি বিশ্বাস করেন শহরের সকলে যদি সহযোগীতা করেন তবে নবগঙ্গা নদীর পানি আবার আগের মতো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে সকলে। তিনি আরও জানান, এই শোধনাগারটিই এখন বর্তমানে এক মনোরম পরিবেশের সৃষ্টি করেছে। এখানে স্বাস্থ্য সম্মত পরিবেশ নিশ্চিত করতে সিংহ ভাগ জুড়ে রয়েছে কলাবতী, হ্যালিকোনীয়া, মাধুরি, গোলাপ আর নেপিয়ার জাতের ঘাসের সমারোহ। চারিদিকে দেখে বোঝার উপায় নেই যে এটি একটি পয়ঃবর্জ্য শোধনাগার। কোনরূপ দুর্গন্ধ নেই চারিপাশে।
এটির কার্যক্রম খুব দ্রুতই শুরু হবে। তখন নবগঙ্গা নদীসহ সকল জলাশয়ের জীববৈচিত্র স্বাভাবিক অবস্থায় আনতে বিশেষ ভূমিকা রাখবে। প্রতিদিন ৪০ হাজার লিটার পয়ঃবর্জ্য পরিশোধনের সুযোগ রয়েছে এই কেন্দ্রে।
Share Button

     এ জাতীয় আরো খবর