April 8, 2026, 8:38 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ফুলেল শুভেচ্ছায় সিক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী

ফুলেল শুভেচ্ছায় সিক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল শপথ গ্রহণ করেছেন গত সোমবার। গতকাল মঙ্গলবার নিজ দপ্তরে যোগ দিয়েছেন তিনি। প্রথম দিনেই শুভেচ্ছায় সিক্ত হলেন গাজীপুর-২ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য। ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাঁকে। টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাহিদ আহসান রাসেল। ২০০৪ সালে বাবা আহসানউল্লাহ মাস্টারের মৃত্যুর পর গাজীপুর-২ আসন থেকে উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে জয় পেলেও কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি। একাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। জাহিদ আহসান রাসেল এবারও গাজীপুর-২ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন। তবে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কিছুদিন ধরেই তাঁর সম্পৃক্ততা রয়েছে। এর আগে দুই মেয়াদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন জাহিদ আহসান রাসেল। এবার সেই মন্ত্রণালয়েরই দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর