March 24, 2026, 11:38 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সাত উইকেটে সিলেটকে হারাল রাজশাহী

সাত উইকেটে সিলেটকে হারাল রাজশাহী

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের ১৭তম ম্যাচে সিলেট সিক্সার্সকে সাত উইকেটে হারিয়েছে রাজশাহী কিংস।

টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে সিলেট। জবাবে ১৫ বল বাকি থাকতে সাত উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।

রাজশাহীর পক্ষে মমিনুল হক ৩৬ বলে ৪২ ও রনি তালুকদার ২২ বলে ২৪ রান করেন। জাকির হোসেন ২৬ বলে ৫১ ও মুশফিকুর রহিম ২০ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন।

সিলেটের পক্ষে নাসির হোসেন একটি, আবুল হোসান একটি ও নাবিল সামাদ একটি করে উইকেট দখল করেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে সিলেট ৬ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে। ১৮ রানের মধ্যে দুই ওপেনারকে ফেরায় রাজশাহী। প্রথম তিন ম্যাচে ফিফটি পাওয়া থারাঙ্গা ১০ রানে আউট হন। এ ধাক্কায় প্রতিরোধ গড়তে পারেনি সিলেট। কেবল দানুশকা গুনাথিলাকা একপ্রান্ত আগলে রাখেন। দলের ৭১ রানে তিনি পঞ্চম ব্যাটসম্যান হয়ে আউট হন। শ্রীলঙ্কার এই অলরাউন্ডার ৩৭ বলে ৪০ রান করেন। শেষদিকে এসে সিলেটের আইকন ক্রিকেটার সাব্বির রহমান জ¦লে ওঠেন। বাংলাদেশি এ ব্যাটসম্যান ২৬ বলে ৪১ রান করেন।

রাজশাহীর পক্ষে সবচেয়ে বেশি ২ উইকেট নেন কেসরিক উইলিয়ামস। একটি করে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সামি, ফ্রাঙ্কলিন ও সামিত প্যাটেল।

Share Button

     এ জাতীয় আরো খবর