January 19, 2026, 2:22 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

রাজধানীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

রাজধানীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক                  

 

রাজধানীতে স্ত্রীকে হত্যা করার দায়ে স্বামী ইমনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল কাদের পাটোয়ারী জানান, মামলায় আসামি ইমন পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ২২ সেপ্টেম্বর ইমন স্ত্রী লিজাকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন। হত্যার পরে ঘরে তালা দিয়ে পালিয়ে যান। দুদিন পর ২৪ সেপ্টেম্বর পুলিশ বাসার দরজা ভেঙে লিজার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দক্ষিণখান থানার এসআই শাহজাহান ওই বছরের ২৫ সেপ্টেম্বর হত্যা মামলা দায়ের করেন। এরপর ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে ২০১৪ সালের ২৯ এপ্রিল আসামি ইমনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার পর আসামি ইমনকে গ্রেফতার করা হলে তিনি ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে ইমন জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যান।

Share Button

     এ জাতীয় আরো খবর