April 7, 2026, 7:26 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

কলকাতা হয়ে বেনাপোল দিয়ে বাংলাদেশে ‘বন্ধন এক্সপ্রেস

কলকাতা হয়ে বেনাপোল দিয়ে বাংলাদেশে ‘বন্ধন এক্সপ্রেস
বেনাপোল থেকে এনামুল হক

mostbet


খুলনা-কলকাতা রুটের প্রথম ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’ ৫৩ জন যাত্রী ও ১৩ জন স্টাফ নিয়ে বাংলাদেশে প্রবেশ করে । বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছায় ট্রেনটি। ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম শেষ করে সোয়া ১০ টার সময় ট্রেনটি খুলনার উদ্দেশে বেনাপোল ছেড়ে যায়।

ইমিগ্রেশন ওসি ওমর শরীফ বলেন, ‘১৩ জন স্টাফ ও ৫৩ যাত্রী নিয়ে বন্ধন এক্সপ্রেস ট্রেন সকাল পৌনে ১০টার সময় বেনাপোল স্টেশনে পৌঁছায়। শৃঙ্খলার সঙ্গে ইমিগ্রেশনের সব কাজ সম্পন্ন করা হয়। এরপর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়। বিকালে ট্রেনটি খুলনা থেকে আবার কলকাতার উদ্দেশে ছেড়ে যায়।

বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, সপ্তাহে প্রতি বৃহস্পতিবার একই সময়ে বন্ধন এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে। এই ট্রেনে ৪৫৬টি সিটের ব্যবস্থা রয়েছে। তবে যাত্রী পরিবহন শুরুর প্রথম দিন মাত্র ৫৩ জন যাত্রী নিয়ে ট্রেনটি বাংলাদেশে এসেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভিডিও করফারেন্সে গত ৯ নভেম্বর এই ট্রেনের উদ্বোধন করা হয়। তবে প্রথমদিন শুধু কর্মকর্তারাই ট্রেনে ভ্রমণ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর