April 23, 2026, 2:35 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

মৌলভীবাজারে এইচআইভি এইডস বিষয়ক মতবিনিময় সভা

মশাহিদ আহমদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ

mostbet

মৌলভীবাজারে বাধন হিজড়া সংঘ‘র আযোজনে এইচআইভি এইডস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ইপিআই ভবন কনফারেন্স রুমে আজ বিকালে। ভারপাপ্ত সিভিল সার্জন ডাঃ বিনেন্দ্র ভৌমিকের সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মোঃ নাসিরের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার ইসলামী ফাউন্ডেশন উপ-পরিচালক সিরাজুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ে উপ-পরিচালক আদিল মুত্তাকিন, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন- বাধন হিজড়া সংঘ মৌলভীবাজার সদর ডিআইসি ম্যানেজার মোঃ সাদ্দাম, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মশাহিদ আহমদ, সাংবাদিক আব্দুল বাছিত খান, এডভোকেট পংকজ সরকার প্রমুখ। অরক্ষিত যৌনমিলনের মাধ্যমে এইচআইভি ছড়ায় এবং সারাদশের এইচআইভি এইডস’র ভয়াবহতা উল্লেখ করে বক্তারা প্রত্যককে ধর্মীয় অনুসাশন মেনে চলার আহবান জানান। এইচআইভি/এইডস পরীক্ষা এবং হিজরাদের বিভিন্ন সমস্যা, তাদের শহরব্যাপি উৎপাৎসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় সাংবাদিক, আইনজীবি, ইমাম, স্বাস্থ্য সেবাদানকারী প্রতিস্টানের কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৯ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর