April 7, 2026, 3:12 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে ধন্যবাদ প্রস্তাব জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে ধন্যবাদ প্রস্তাব জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক                

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক স্মারকে অন্তর্ভুক্ত করায় ইউনেস্কোসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। গতকাল বুধবার ঢাকায় জামুকার ৫১তম সভায় সদস্য মো. রাশিদুল আলম ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সর্বসম্মতভাবে তা গৃহীত হয়। ধন্যবাদ প্রস্তাবে বলা হয়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে মাতৃভাষার প্রতি বাঙালির ঐক্যবদ্ধ প্রতিরোধ আর ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দল হিসেবে বাঙালির হাতে শাসনভার না দেয়ায় ফুঁসে ওঠে জাতি। এ প্রেক্ষাপটে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু, যা ছিলো প্রকৃতপক্ষে স্বাধীনতার ঘোষণা। এ ভাষণে উজ্জীবিত হয়ে নয়মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে গত ৩০ অক্টোবর স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। ইউনেস্কোর এ স্বীকৃতির ফলে বঙ্গবন্ধু, বাঙালি জাঁতি এবং বাংলা ভাষা আবারও বিশ্বের দরবারে গৌরবান্বিত হলো।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় জামুকার সদস্য গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নৌ-পরিবহনমন্ত্রী মো. শাজাহান খান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুস শহীদ, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মোতাহার হোসেন, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. রাশিদুল আলম, মেজর (অব.) ওয়াকার হাসান বীরপ্রতিক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. অপরূপ চৌধুরী, জামুকার মহাপরিচালক মো. মিজানুর রহমান সভায় অংশ নেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর