March 11, 2026, 1:48 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

প্রধান বিচারপতি নিয়োগের এখতিয়ার রাষ্টপতির: আইনমন্ত্রী

প্রধান বিচারপতি নিয়োগের এখতিয়ার রাষ্টপতির: আইনমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক                

 

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধান বিচারপতি হিসেবে সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার পদত্যাগের পর তাঁর স্থলাভিষিক্ত নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের। এই নিয়োগের বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন। গতকাল বুধবার সকালে রাজধানীর বারিধারায় ‘আর মাদক নয়, এই হোক প্রত্যয় স্লোগানে একটি মেডিকেল ক্লিনিক আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। গত ১০ নভেম্বর রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ১৪ নভেম্বর, গত মঙ্গলবার তা গ্রহণ করেন রাষ্ট্রপতি। এর একদিন পর আইনমন্ত্রীর উদ্দেশে একজন সাংবাদিক বলেন, বর্তমানে প্রধান বিচারপতি নেই। এটা সংকট সৃষ্টি করবে কি না। জবাবে আইনমন্ত্রী বলেন, এটি কোনো সমস্যা নয়। সংবিধানে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে বা পদত্যাগ করলে কী হবে বা কে দায়িত্ব পালন করবেন, তা বলা আছে। মন্ত্রী আরো বলেন, অধঃস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে আজ বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে তিনি বৈঠক করবেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতি অ্যাপয়েন্ট (নিয়োগ) করেন। তো সেই ক্ষেত্রে উনি কখন, কোথায়, কেমন করে প্রধান বিচারপতি নিয়োগ দেবেন, সেটা আমি বলতে পারি না, বলেন আইনমন্ত্রী। আমি মনে করি যে, প্রধান বিচারপতির নিয়োগের পরপরই এই আপিল বিভাগে যে বিচারপতির স্বল্পতা আছে, সেটা পূর্ণ করা হবে, যোগ করেন আনিসুল হক।

Share Button

     এ জাতীয় আরো খবর