April 9, 2026, 8:41 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

বাসা-বাড়িতে পুনরায় গ্যাস সংযোগ চালুর পরিকল্পনা সরকারের নেই : নসরুল হামিদ

বাসা-বাড়িতে পুনরায় গ্যাস সংযোগ চালুর পরিকল্পনা সরকারের নেই : নসরুল হামিদ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক               

 

বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাসা-বাড়িতে পুনরায় গ্যাস সংযোগ চালু করার পরিকল্পনা সরকারের নেই। গতকাল বুধবার সংসদে জাসদের লুৎফা তাহেরের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস দেয়া অনেক ব্যয়বহুল, তাই আমরা আবাসিক খাতে এলপিজি গ্যাস ব্যবহারকে উৎসাহিত করছি। প্রতিমন্ত্রী বলেন, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ ব্যয়বহুল হওয়ায় সরকার আবাসিক খাতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ইতোমধ্যে দেশের ৭৫ শতাংশ এলাকা এলপিজির আওতায় চলে এসেছে। বাকি এলাকাও শিগগিরই এর অন্তর্ভুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ইতোমধ্যে অনেক শিল্প কারখানাতেও এলপিজি গ্যাসের আওতায় এসেছে। অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়েছে। এখানে আরো ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর