December 5, 2025, 8:33 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

পিরোজপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

পিরোজপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

ডিটেকটিভ নিউজ ডেস্ক           

 

 পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হেলাল খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর-নাজিরপুর-পাটগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল খানের বাড়ি উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামে। মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহীন জানান, সকালে হেলাল খান তার জেএসসি পরীক্ষার্থী মেয়ে হুমায়রাকে মাটিভাঙ্গা হাজী আবদুল গণি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দিয়ে মাটিভাঙ্গা কৃষি ব্যাংকের সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ও মোটরসাইকেল আরোহী রাকিব (২৬) গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে হেলাল খানের মৃত্যু হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর