March 23, 2026, 2:59 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নাটোরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিটেকটিভ নিউজ ডেস্ক           

 

নাটোর শহরের দিঘাপতিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে অপর আরোহী। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-সদর উপজেলার ইছলাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম ও ইদ্রিস আলীর ছেলে মিম হোসেন (১৫)। আহত মাসুদ হোসেন (১৫) একই গ্রামের বেলাল প্রামাণিকের ছেলে। হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম জানান, দুপুরে মোটরসাইকেলে করে নাটোর শহর থেকে নিজ বাড়ি ইছলাবাড়ি গ্রামে ফিরছিলো তারা। পথে দিঘাপতিয়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জহুরুল নিহত এবং মিম ও মাসুদ গুরুতর আহত হয়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মিমের মৃত্যু হয়। মাসুদের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর