March 31, 2026, 2:55 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

গর্ভের সন্তানকে নিকোটিনের প্রভাব থেকে বাঁচাতে

গর্ভের সন্তানকে নিকোটিনের প্রভাব থেকে বাঁচাতে

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

ভিটামিন সি ধূমপায়ী মায়ের গর্ভের সন্তানের ক্ষতির সম্ভবনা কমায়।

ধূমপান ক্ষতিকর। আর গর্ভাবস্থায় ধূমপান শুধু নিজের নয় আগত শিশুকেও বিপদে ফেলে। আবার গর্ভধারণের আগে যে নারী ধূমপান করতেন তার সন্তানও ফুসফুসের জটিলতা নিয়ে জন্মাতে পারে।

তবে ভূমিষ্ট হতে যাওয়া সন্তানের উপর নিকোটিনের বাজে প্রভাব কাটাতে পারে ভিটামিন সি। আর এই ফলাফল পাওয়া গিয়েছে যুক্তরাষ্ট্রের অরেগন হেল্থ অ্যান্ড সাইন্স ইউনিভার্সিটির গবেষণায়।

গবেষকদের দাবি, গর্ভবতী ধূমপায়ী নারী নিয়মিত ভিটামিন সি গ্রহণ করলে জন্মের পর তার সন্তানের ফুসফুসে ক্ষতির আশঙ্কা কমবে।

গবেষণায় দেখা যায়, গর্ভের সন্তানের তিন মাস বয়স পর্যন্ত মা যদি দৈনিক ৫০০ গ্রাম ভিটামিনি সি’র পাশাপাশি গর্ভকালীন অন্যান্য ভিটামিন নিয়মমতো গ্রহণ করেন তাহলে সন্তানের ‘ফোর্সড এক্সপিরাটরি ফ্লোস (এফইএফ’স)’ উন্নত হয়।

শিশুর ফুসফুস থেকে কত দ্রুত বাতাস বেরিয়ে আসছে তা পরিমাপ করা এবং বাতাস চলাচলে কোনো পথ বাধাগ্রস্ত হচ্ছে কিনা তা নির্ণয় করা হয় ‘এফইএফ’স-য়ের মাধ্যমে।

এছাড়াও নবজাতকের ‘এফইএফ’স’ এবং কিছু মায়ের থাকা বিশেষ জিনগতৈ বৈশিষ্ট্য যার কারণে শিশুর জন্মের আগেই তার উপর নিকোটিনের ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করে এই দুইয়ের মধ্যে সম্পর্কে খুঁজে পেয়েছেন গবেষকরা।

গবেষণার প্রধান লেখক এবং যুক্তরাষ্ট্রের অরেগন হেলথ অ্যান্ড সাইন্স ইউনিভার্সিটির অধ্যাপক সিন্ডি টি. ম্যাকইভয় বলেন, “গর্ভাবস্থায় ধূমপান, আসক্তির সর্বোচ্চ পর্যায় ইঙ্গিত করে যা অস্বাভাবিক প্রভাব রাখে দূর্বল জনগোষ্ঠির ওপর।”

‘আমেরিকান জার্নাল অফ রেসপিরাটরি অ্যান্ড ক্রিটিকাল কেয়ার মেডিসিন’ শীর্ষক জার্নালে প্রকাশিত হওয়া গবেষণাটির জন্য ২৫১ জন গর্ভবতী নারীকে পর্যবেক্ষণ করা হয়। এদের মধ্যে ১২৫ জনকে দেওয়া হয়েছে আসল ভিটামিন সি আর বাকি ১২৬ জনকে দেওয়া হয়েছে নকল ভিটামিন সি।

গবেষণার সময়ে সকলকেই ধূমপান ত্যাগ করতে অনুপ্রাণিত করা হয় এবং প্রায় ১০ শতাংশ অংশগ্রহণকারী ধূমপান ত্যাগ করেন।

গবেষকরা বলেন, “মায়েদের ধূমপান ত্যাগ করানোই সবচাইতে গুরুত্বপূর্ণ উদ্যোগ হওয়া চাই। ভিটামিন সি হয়ত গর্ভের শিশুকে কিছুটা রক্ষা করবে, তারপরও ঝুঁকির মাত্রা থেকে যাবে উল্লেখযোগ্য মাত্রায়। যার ফলাফল হতে পারে শিশুর স্থূলতা, আচরণগত সমস্যা এবং মারাত্বক স্বাস্থ্য জটিলতা।”

Share Button

     এ জাতীয় আরো খবর