March 25, 2026, 10:29 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গ্যাস কমায় টক ফল

গ্যাস কমায় টক ফল

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

 

সিট্রাস বা টকজাতীয় ফল খেলে আলসার বা গ্যাসের সমস্যা হওয়ার ধারণাটি ভুল।

আমাদের সমাজে একটি প্রচলিত ভুল ধারণা হচ্ছে, সিট্রাস বা টকজাতীয় ফল খেলে অ্যাসিডিটি হয়। আসল বিষয় হল সিট্রাস বা টক ফল অ্যাসিডিক প্রকৃতির হলেও পাকস্থলীতে পৌঁছালে লালার সঙ্গে মিশ্রিত হয়ে এলকালাইন বা ক্ষারীয় হয়ে যায়।

তাই এই ধরনের ফলগুলো অ্যাসিডিটি বা অম্লতার উপর হস্তক্ষেপ করে না।

আসলে টক ফল খেলে স্বাস্থ্যের উন্নতি হয় এবং অ্যাসিডিটির ঝুঁকি কমায়।

লেবু রুচি বাড়ায়- এ কথা প্রায় সবাই জানেন। পেটপূজার আগে এক ফালি লেবু না হলে অনেকের চলেই না।

তবে যাদের একটু-আধটু পেটে গ্যাসের সমস্যা রয়েছে কিংবা পেপটিক আলসার রয়েছে, তারা খাবার সময় লেবু এড়িয়ে চলেন। তাদের ধারণা, লেবু নিজেই একটি অ্যাসিড। পেটে গ্যাস তৈরি করবে, আলসার বাড়াবে এবং সমস্যাকে আরও প্রকট করবে।

এ রকম ধারণা থেকে যারা লেবু খাওয়া থেকে বিরত রয়েছেন, তাদের জন্য সুখবর হল, ধারণাটি ঠিক নয়। অর্থাৎ লেবু খেলে পেটে গ্যাস হয় না, উল্টো গ্যাস কমাতে সাহায্য করে।

লেবুতে অ্যাসিড আছে, এ কথাটা ঠিক। তবে অ্যাসিড কীভাবে পেটের গ্যাস কমায় ও বদহজম দূর করে এবার সেটাই জেনে নিন।

লেবুতে আছে সিট্রিক অ্যাসিড। যা পাকস্থলীর সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি লবণের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম সাইট্রেইট, পটাশিয়াম সাইট্রেইট ইত্যাদি যৌগ তৈরি করে।

এদিকে পাকস্থলী থেকে ক্ষরিত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। যার পরিমাণ বেশি হলে বুক-জ¦ালা, গ্যাসের সমস্যা সৃষ্টি করে।

এ ক্ষেত্রে ক্ষারধর্মী সোডিয়াম সাইট্রেইট যৌগটি বাড়তি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তা প্রতিরোধ করে। ফলে বদহজম হয় না। অর্থাৎ লেবু হজমে সুবিধা করে।

ব্যাপারটি অনেকটা কাঁটা দিয়ে কাঁটা ওঠানোর মতো। মানে, অ্যাসিড দিয়ে অ্যাসিড নাশ।

কাজেই লেবু গ্যাসের সমস্যা বাড়ায়, অ্যাসিডিটি তৈরি করে এই ধারণা ভুল। তাই লেবু থেকে দূরে নয় বরং সুস্থ থাকতে টকজাতীয় ফল খাওয়ার অভ্যাস করা উচিত।

লেখক: ডা. ফারহানা রহমান, জনস্বাস্থ্য ও মেডিসিন বিশেষজ্ঞ (এমবিবিএস, এমপিএইচ, পিজিটি (মেডিসিন)।

Share Button

     এ জাতীয় আরো খবর