January 14, 2026, 12:28 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি ঐশ্বরিয়ার

ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি ঐশ্বরিয়ার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে বলিউড অভেনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখা গেছে রণবীর কাপুরের বিপরীতে। বয়সের বড় ফারাকের এই জুটিকে নিয়ে শোরগোলও কম ছিল না। ছবিতে তাদের অন্তরঙ্গতার রসায়ন ছিল চোখে পড়ার মতো। এমনকী তাদের একটি অন্তরঙ্গ দৃশ্য নাকি বাদ দিতে বাধ্য হন পরিচালক করণ জোহর।

এমনও শোনা যায়, রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করায় ঐশ্বরিয়ার উপর বেজায় চটেছিলেন শাশুড়ি জয়া বচ্চন। প্রায় কথা বলাই বন্ধ করে দিয়েছিলেন বউমার সঙ্গে! তারপর বচ্চন পরিবার থেকে অনুরোধ করা হয় করণকে, যাতে তিনি সিনেমা থেকে ওই দৃশ্য বাদ দেন।

খবরে বলা হয়, তার জেরেই এবার ফান্নে খাঁ ছবিতে কোনও রকম অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে রাজি নন ঐশ্বরিয়া রাই বচ্চন।

তার আগে ধুম ২ ছবিতে পর্দায় ঐশরিয়া-হৃতিক রোশনের চুম্বন দৃশ্য দেখেছেন দর্শক। এ নিয়েও নাকি বচ্চন পরিবারে অনাকাঙ্খিত অবস্থায় পড়েছিলেন অ্যাশ। ওই বিষয়ে তখনও কোনো মন্তব্য করেননি এই গুণী অভিনেত্রী।

Share Button

     এ জাতীয় আরো খবর