April 7, 2026, 6:52 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বিদ্রোহী হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: হানিফ

বিদ্রোহী হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: হানিফ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আওয়ামী লীগের এই নেতা বলেন, দল থেকে মনোনয়নের ক্ষেত্রে যাঁরা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, বিশেষ করে জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভা চেয়ারম্যানদের মনোনয়ন দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। তাই অনেক যোগ্য প্রার্থীও মনোনয়ন পাননি। দলের এ সিদ্ধান্তের বাইরে যদি কেউ স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়, তবে তাঁর বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে হানিফ এসব কথা বলেন। বিএনপিকে দেশের মানুষ আর কখনো গ্রহণ করবে না বলেও এ সময় হানিফ মন্তব্য করেন। তিনি বলেন, আগামী নির্বাচনেও বিএনপিকে জনগণ দূরে রাখবে। আর আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হবে। এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সাংগঠনিক সম্পাদক এস এম মেহেদী হাসান, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর