April 14, 2026, 1:35 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

আগুনে লড়াই নেওয়া হলো আর্জেন্টিনার বাইরে

আগুনে লড়াই নেওয়া হলো আর্জেন্টিনার বাইরে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বোকা জুনিয়র্স-রিভারপ্লেট প্রতিদ্বন্দ্বিতা ফুটবল বিশ্বের সবচেয়ে উগ্র দ্বৈরথগুলোর একটি। সহিংসতার ইতিহাস এত বেশি যে বোকা জুনিয়র্সের মাঠে খেলা হলে রিভারপ্লেটের সমর্থকেরা সেটি দেখতে যেতে পারেন না। রিভারপ্লেটের মাঠে খেলা হলে একই ‘নিষেধাজ্ঞা’ প্রযোজ্য হয় বোকা জুনিয়র্স-সমর্থকদের ক্ষেত্রে। এবার দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নস লিগ কোপা লিবার্তোদোরেসের ফাইনালে মুখোমুখি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কোপার ইতিহাসেই এই প্রথম আর্জেন্টিনার দুই ক্লাব ফাইনাল খেলছে। একই শহরের দুই ক্লাবে মুখোমুখিও এই প্রথম। সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদটা তাই সীমা ছাড়িয়েছিল। আর তাই মাশুলও গুনতে হলো। সমর্থকদের সহিংস আচরণের জন্য কোপা লিবার্তোদোরেস ফাইনালের ফিরতি লেগ গড়াবে আর্জেন্টিনার বাইরে। বোকার মাঠে প্রথম লেগটি ২-২ গোলে ড্র হয়েছিল। রিভারপ্লেটের মাঠে ফিরতি লেগে মাঠে গড়ানোর আগেই রক্তারক্তি কা-। স্টেডিয়ামে ঢোকার পথে বোকার টিম বাসে হামলা করে রিভারপ্লেট-সমর্থকেরা। ইট, পাথর, বিয়ারের বোতলসহ হাতের কাছে যে যা পেয়েছে, তা-ই ছুড়ে মেরেছে বাসের দিকে। এতে ভেঙে যায় গাড়ির কাচ। বোকার কোচকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারা হয়। তিনি অল্পের জন্য রক্ষা পেলেও বাঁচতে পারেননি অনেক খেলোয়াড়। বাসের গ্লাস ভেঙে অনেকের চোখে-মুখে ঢুকে যায় কাচ। রিভারপ্লেট-সমর্থকেরা এরপর মরিচের গুঁড়াও ছুড়ে মারে খেলোয়াড়দের দিকে! খোদ বাস ড্রাইভারই অজ্ঞান হয়ে গিয়েছিলেন আক্রমণে! পরে ক্লাব ম্যানেজার নিজে স্টিয়ারিং ধরে মাঠের ভেতর বাস নিয়ে ঢুকে পড়েন। হামলায় আহত হন বোকার তারকা ফরোয়ার্ড কার্লোস তেভেজ ও অধিনায়ক পাবলো পেরেজসহ অনেকে। বছর তিনেক আগের সেই কোপা লিবার্তোদোরেসের ম্যাচে একইভাবে রিভারপ্লেট খেলোয়াড়দের ওপর হামলা চালিয়েছিল বোকা জুনিয়র্সের সমর্থকেরা, খেলোয়াড় যাতায়াতের টানেল ফুটো করে ‘পেপার স্প্রে’ মারা হয়েছিল তাদের দিকে লক্ষ্য করে। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার প্রতিশোধ নিতেই এবার এই হামলা। কিন্তু এই হামলার চড়া মাশুলই দিতে হচ্ছে সমর্থকদের। ফিরতি লেগের ম্যাচ তো আগেই পিছিয়ে দেওয়া হয়েছে। এবার দক্ষিণ আমেরিকা ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে, ফিরতি লেগ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার বাইরে। সেটি ৮ কিংবা ৯ ডিসেম্বর। ম্যাচের দিন-তারিখ ও সময় ‘যত দ্রুত সম্ভব’ ঠিক করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে কনমেবল। কনমেবল সভাপতি আলেজান্দ্রো ডমিনিগুয়েজ মঙ্গলবার দুই দলের সভাপতির সঙ্গে করেন। ফিরতি লেগের নিরাপত্তা নিশ্চিতে কনমেবল কর্তৃপক্ষ পূর্ণ মাত্রার সাহায্য করবে বলেও আশ্বাস দেওয়া হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর