April 9, 2026, 5:47 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সিংড়ায় সড়ক দূর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিংড়ায় সড়ক দূর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু

mostbet
মোঃ সালমান হোসাইন
নাটোরের সিংড়া উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা খালে পড়ে শাওন হোসেন (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লালোর ইউনিয়নের গোপেন্দ্রনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন উপজেলার কাপালিপাড়া গোবিন্দপুর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে। সে এবার হামিরঘোষ উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিচ্ছিলো।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সকালে শাওনসহ কয়েকজন জেএসসি পরীক্ষার্থী অটোরিকশায় করে সিংড়ার দমদমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিল। পথে গোপেন্দ্রনগর এলাকায় রাস্তা খারাপ থাকায় অটোরিকশাটি উল্টে পাশের খালের পানিতে পড়ে যায়। এসময় অন্য শিক্ষার্থীরা উঠে আসতে পারলেও শাওন অচেতন হয়ে পড়ে। এ অবস্থায় স্থানীয় লোকজন শাওনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Share Button

     এ জাতীয় আরো খবর