March 11, 2026, 1:21 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

সিংড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ; শিশুসহ নিহত ২

সিংড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ; শিশুসহ নিহত ২

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতা

নাটোরের সিংড়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ছয়/সাতজন।
শনিবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুইজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও নাটোর ফায়ার স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে নাটোর থেকে রাজশাহী প্রতিদিন নামে যাত্রীবাহী একটি বাস রংপুর যাচ্ছিল। বাসটি নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল সাতমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকের (৪০) মৃত্যু হয়। আহতদের মধ্যে তিনজনকে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে একটি শিশুর মৃত্যু হয়।
তারা আরো জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর