January 13, 2026, 2:45 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

মেসেঞ্জারে নতুন এআই ফিচার

মেসেঞ্জারে নতুন এআই ফিচার

mostbet mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মেসেঞ্জার অ্যাপের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এম-এর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে স্বয়ংক্রিয় তিনটি সাজেশন যোগ করেছে ফেইসবুক।

এম এখন থেকে ব্যবহারকারীদের অ্যানিমেটেড জিআইএফ, ধন্যবাদ বলার মতো প্রচলিত শব্দের সাজেশন দেখাবে, মার্কিন সাময়িকী ফরচুন এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে। সেই সঙ্গে হ্যা, না বা আমিও তাই মনে করি- এ ধরনের তাৎক্ষণিক জবাবও দিতে সক্ষম হবে অ্যাপটি।

 

চলচ্চিত্র টিকেট কেনার সেবাদাতা প্রতিষ্ঠান ফ্যানড্যানগোর সঙ্গে চুক্তি করেছে মেসেঞ্জার। কোনো ব্যবহারকারীর বার্তালাপের মধ্যে সম্প্রতি বের হওয়া চলচ্চিত্রের নাম উল্লেখ করা হলে এই ফিচার ব্যবহারকারীদের আশপাশের হলগুলোতে চলচ্চিত্রের সময়সূচী জানাবে- বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

 

এই ফিচার মেসেঞ্জার অ্যাপ থেকে ব্যবহারকারীকে পছন্দের চলচ্চিত্রের টিকেট বুকিং দেওয়ার সুযোগও দেবে।

 

ব্যবহারকারী চাইলে অ্যাপের সেটিংসে গিয়ে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে মিউট করে দিয়ে কোনো সাজেশন পাওয়া বন্ধও করে দিতে পারেন।

 

চলতি বছর এপ্রিলে ফেইসবুক মেসেঞ্জার অ্যাপে এম আনা হয়। এরপর থেকে এতে বিভিন্ন মেশিং লার্নিং প্রযুক্তি যোগ করা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর