March 29, 2026, 2:56 pm

সংবাদ শিরোনাম
ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গর্ভকালীন সময়ে যে খাবার খেতে হয়

গর্ভকালীন সময়ে যে খাবার খেতে হয়

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

নারীর জীবনে গর্ভকালীন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সুস্থ মায়ের কাছ থেকে সঠিক পুষ্টি পেতে পারে গর্ভের অনাগত সন্তান। আর তাই গর্ভকালীন একজন মায়ের খাদ্যাভ্যাস হতে হবে অবশ্যই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। অনেকেই মায়ের খাবার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। কেউ কেউ মনে করেন, মায়ের বেশি খাবার খাওয়া উচিত নয়। এতে গর্ভের সন্তানের ওজন বেশি হবে এবং প্রসবে জটিলতা হবে।

আবার অনেকেই মনে করেন, একজন মায়ের দুইজনের খাবার খাওয়া উচিৎ। যা মোটেও ঠিক নয়। এতে মায়ের মুটিয়ে যাওয়া ছাড়াও ডায়াবেটিস কিংবা হাইপারটেনশন এর ঝুঁকি থাকে। তাই গর্ভবতী মায়ের খাবার হতে হবে সুষম। এজন্য প্রতিদিনের খাবারে খাদ্যের সব কয়টি উপাদানের উপস্থিতি থাকতে হবে।

প্রোটিন: প্রোটিন গর্ভস্থ শিশুর কোষ ও মস্তিষ্কের সঠিক গঠনে সহায়তা করে। প্রতিদিন অন্তত: ৮০-১০০ গ্রাম প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করা উচিৎ। যেমন: মাছ, মাংস, দুধ, ডিম, বাদাম, ডাল ইত্যাদি।

কার্বোহাইড্রেট: শর্করাজাতীয় খাবার শরীরে শক্তি যোগায়। ভাত, রুটি, চিড়া, মুড়ি, চিনি, গুড়, ইত্যাদি খাবার থেকে শর্করা পাওয়া যেতে পারে। তবে অতিরিক্ত শর্করা এড়িয়ে চলা উত্তম।

ফ্যাট: চর্বিজাতীয় খাবার ভালো শক্তির উৎস। শরীরের স্নায়ুতন্ত্রের সঠিক গঠন নিশ্চিত করতে চর্বি জাতীয় খাবার অবশ্যই খেতে হবে। যেমন: তেল, ঘি, মাখন ইত্যাদি।

এছাড়া গর্ভকালীন ভিটামিন ও মিনারেলস সমৃদ্ধ খাবার অত্যন্ত জরুরি। ক্যালসিয়াম, আয়রন, ফলিক এসিড, জিংক ইত্যাদি মিনারেলস গর্ভস্থ শিশুর গঠনে ভূমিকা পালন করে। দুধ ও দুধজাতীয় খাবার, ছোট মাছ, মৌসুমি শাক-সবজি ও ফলমূল ইত্যাদি খাবার গর্ভস্থ শিশুর ভিটামিন ও মিনারেলস এর চাহিদা পূরণ করে।

Share Button

     এ জাতীয় আরো খবর