April 7, 2026, 6:58 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

দুর্নীতির দায়ে দন্ডপ্রাপ্ত আসামির জন্য কেউ আন্দোলন করবে না : হানিফ

দুর্নীতির দায়ে দন্ডপ্রাপ্ত আসামির জন্য কেউ আন্দোলন করবে না : হানিফ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দুর্নীতির দায়ে আদালতের রায়ে দন্ডপ্রাপ্ত আসামির জন্য কেউ আন্দোলন করবে না। তিনি বলেন, বিএনপি গত পাঁচবছর ধরে তো বহু আন্দোলন করেছে। বেগম খালেদা জিয়া একবার বলেছিলেন ঈদের পরে আন্দোলন হবে। ঈদের পর ঈদ আসে কিন্তু আন্দোলন আর হয়নি। মাহাবুব উল আলমহানিফ গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সব রাজনৈতিক দলের আন্দোলন করার অধিকার আছে একথা উল্লেখ করে হানিফ প্রশ্ন রাখেন, আন্দোলনটা বিএনপি নাকি ঐক্যফ্রন্ট করবে। তিনি বলেন, জনবিচ্ছিন্ন ব্যক্তিরা বিএনপির সাথে ঐক্যফ্রন্ট গড়েছে। বিএনপির শক্তিই তাদের মূল শক্তি। এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, সংবিধানের নির্দেশনা অনুযায়ী তফসিল এবং নির্বাচন পেছানোর সুযোগ নেই। ২০১৯ সালের ২৬ জানুয়ারী সংসদের মেয়াদ শেষ হবে। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। পরে বিকেলে তিনি কুষ্টিয়া পৌরসভার কয়েকটি উন্নয়মূলক কাজের উদ্বোধন করেন। এছাড়াও তিনি কুষ্টিয়া শহরের উত্তর লাহিনীপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Share Button

     এ জাতীয় আরো খবর