March 8, 2026, 12:46 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজধানীতে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

রাজধানীতে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক

pin up pinup

রাজধানীর রমনা থানার পশ্চিম হাজীপাড়া এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে ইমন (২০) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই বাড়ির নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। রমনা থানার এসআই মহসীন আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইমনের গ্রামের বাড়ি পিরোজপুরে। সে পরিবারের সঙ্গে মেরুল বাড্ডার আনন্দনগর এলাকায় থাকতো। তার বাবার নাম মোশারফ হোসেন। নির্মাণাধীন ৫০/৬ নম্বর বাড়ির নিচতলায় একটি সোফায় বসা অবস্থায় গুলিবিদ্ধ হয় ইমন। তার গলায় একটি গুলির চিহ্ন রয়েছে। মেঝেতে একটি গুলির খোসা পড়া ছিল। ইমন মাদকের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। কে তাকে গুলি করেছে তা জানা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর