April 8, 2026, 12:18 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও শহরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কৃষি কর্মকর্তার প্রাণ গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের কোকিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার এসআই পিযুষ চন্দ্র সরকার। নিহত রমেশ চন্দ্র রায় (৫০) শহরের কলেজপাড়া এলাকার জগেন্দ্র চন্দ্র নাথ রায়ের ছেলে। তিনি সদর উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই পিযুষ বলেন, দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে শহরের চৌরাস্তার দিকে যাচ্ছিলেন রমেশ। পথে দ্রুতগতির একটি ট্রাক পেছন দিক থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর সদর হাসপাতলে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর