April 8, 2026, 6:12 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

টঙ্গী থেকে অপহৃত স্কুলছাত্রী নোয়াখালীতে উদ্ধার, গ্রেফতার ১

টঙ্গী থেকে অপহৃত স্কুলছাত্রী নোয়াখালীতে উদ্ধার, গ্রেফতার ১

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নোয়াখালীতে অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী থেকে আড়াই মাস আগে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। টঙ্গী থানার এসআই চন্দন দে জানান, স্কুলে যাওয়ার পথে টঙ্গীর মধ্য মরকুন থেকে গত ২৩ অগাস্ট দশম শ্রেণির এই স্কুলছাত্রী অপহৃত হয়। এ ঘটনায় তার পরিবার ঢাকার উত্তরখান কাচকুরা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে নাজমুলসহ (২২) চারজনের নামে মামলা করেন। এসআই চন্দন প্রাথমিক তদন্তের বরাতে বলেন, নাজমুল তার চার-পাঁচজন সহযোগীকে নিয়ে মাইক্রোবাসে করে ওই ছাত্রীকে অপহরণ করেন। পরে মোবাইল ফোন ট্র্যাক করে অপহরণকারীর অবস্থান জানতে পারে পুলিশ। মঙ্গলবার রাতে নোয়াখালীর মাইজদীতে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধারসহ নাজমুলকে গ্রেফতার করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর