April 13, 2026, 8:53 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পানি ছিটানোর গাড়ি উদ্বোধন করলেন মেয়র সাঈদ খোকন

পানি ছিটানোর গাড়ি উদ্বোধন করলেন মেয়র সাঈদ খোকন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ধুলাবালি রোধ করে নগরবাসীকে সুস্থ রাখতে ঢাকা দক্ষিণ সিটিতে পানি ছিটানোর গাড়ি উদ্বোধন করেছেন মেয়র সাঈদ খোকন। এসময় তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশন মিলেমিশে ঢাকাকে সুন্দর রাখার পাশাপাশি শহরের উন্নয়ন করতে চান বলে মন্তব্য করেন। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন সড়কে শুষ্ক মৌসুমে ধুলা-বালি মুক্ত রাখতে পানি ছিটানোর কার্যক্রম উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমাদের দক্ষিণ সিটি করপোরেশন অনেক বড়। এটাকে সুন্দর রাখতে কাজ করে যাচ্ছি। উত্তর সিটি করপোরেশন যদি আমাদের কোনো সহযোগিতা চায় আমরা সেটা দেবো। প্রয়োজন হলে আমরাও তাদের সহযোগিতা নেবো। আমরা মিলেমিশে এই শহরটাকে সুন্দর রাখতে চাই, উন্নয়ন করতে চাই। দুপুরে নগর ভবনে ৯টি পানির গাড়ির দিয়ে দক্ষিণ সিটি করপোরেশনের ৫০ কিলোমিটার রাস্তায় প্রতিদিন পানি ছিটানোর এ কার্যক্রম উদ্বোধন করেন সাঈদ খোকন। এ সময় মেয়র আরও বলেন, শুষ্ক মৌসুমে রাস্তায় ধুলা-বালি কারণে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হয়। বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য এটা বড় সমস্যা। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি শুস্ক মৌসুমে রাস্তায় পানি ছিটানোর। প্রতিদিন অফিস শুরু হওয়ার আগে সকাল ৬টা থেকে ৮টা এবং অফিস ছুটি হওয়ার আগে দুপুর ১টা থেকে বিকেল ৩টা- এই দু’বার সড়কে পানি ছিটানো হবে। মেয়র বলেন, প্রধান সড়কগুলোতে মোট ৫০ কিলোমিটার রাস্তায় পানি ছিটানো হবে। অলিগলির রাস্তায় পানির গাড়ি যাওয়া সম্ভব নয়, তাই প্রধান সড়কগুলোতে এ কার্যক্রম চলবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শুষ্ক মৌসুম শুরু হয় সাধারণত নভেম্বর থেকে, চলে মে পর্যন্ত। মে মাসের মাঝামাঝিতে বৃষ্টির মৌসুম শুরু হয়। এই শুস্ক মৌসুম পর্যন্ত পানি ছিটানোর কার্যক্রম চলবে।

Share Button

     এ জাতীয় আরো খবর