April 14, 2026, 3:52 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নাটোরে শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক ১

নাটোরে শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক ১

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নাটোরের সিংড়ায় দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত মূল আসামি সত্তর বছরের বৃদ্ধ আফসার আলীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। গত বুধবার রাতে উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের কালিগঞ্জ গ্রাম থেকে তাকে আটক করা হয়। সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার মূলহোতা বৃদ্ধ আফসার আলীকে আটক করতে গত ১ সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে গত বুধবার রাতে গোপন সোর্স এর মাধ্যমে খবর পেয়ে সিংড়া উপজেলার দুর্গম এলাকা কালিগঞ্জ গ্রাম থেকে আত্ম গোপনে থাকা ওই আসামীকে তার এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে আটক করা হয়। আটক বৃদ্ধ আত্রাই থানার জগনাথপুর গ্রামের মৃত: লাইবুল্যাহ এর ছেলে। তবে বেশ কিছুদিন ধরে সে সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি গ্রামে জামাই সেলিম হোসেনের বাড়িতে অবস্থান করে আসছিল। তিনি আরও জানান, শিশু ধর্ষণের চেষ্টা এটা সমাজের একটি অবক্ষয়। আর এই অবক্ষয় রোধে বাকী আসামীদেরকেও আটকের চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য গত ২৯ অক্টোবর সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি গ্রামের স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে সত্তর বছরের বৃদ্ধ আফসার আলী। আর ওই দিন রাতেই গ্রাম্য শালিসে ৪ হাজার টাকা জরিমানার মধ্যে ৩ হাজার টাকার মিষ্টি বিতরণ করে বিষয়টি রফাদফা করার চেষ্টা করে গ্রাম্য মাতব্বররা। পরে নারী-শিশু নির্যাতন আইন ও ঘটনা ধামা-চাপা দেওয়ার অভিযোগে ৭ জনকে অভিযুক্ত করে অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে সিংড়া থানায় একটি মামলা দায়ের করে নির্যাতিত শিশুর মা আকলিমা বেগম।

Share Button

     এ জাতীয় আরো খবর